বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় ৪ ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৬ মে ২০২৫   |   প্রিন্ট   |   122 বার পঠিত

আখাউড়ায় ৪ ব্যবসায়ীকে জরিমানা

ট্রেড লাইসেন্স না থাকা এবং ঔষধ আইন লঙ্ঘনের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় চার ব্যবসা প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল ৫ মে সোমবার সন্ধ্যায় শহরের রাধানগর ও বড় বাজার এলাকায় আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জি.এম. রাশেদুল ইসলাম।

আদালত সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ অনুযায়ী ট্রেড লাইসেন্স না থাকা ও হালনাগাদ না করায় তিনজন মাছ ব্যবসায়ীকে যথাক্রমে ১ হাজার এবং ২ হাজার টাকা করে অর্থদন্ড দেওয়া হয়। অন্যদিকে ঔষধ আইন, ১৯৪০ অনুযায়ী মিসব্র্যান্ড ঔষধ বিক্রি ও হালনাগাদ ড্রাগ লাইসেন্স না থাকায় এক ঔষধ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জি.এম. রাশেদুল ইসলাম বলেন, অবৈধভাবে ব্যবসা পরিচালনা করায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ৩:৫৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ মে ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(579 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া