বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে

আখাউড়ায় লাইসেন্স না থাকায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৭ মে ২০২৫   |   প্রিন্ট   |   243 বার পঠিত

আখাউড়ায় লাইসেন্স না থাকায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনা ও ভোক্তার অধিকার লঙ্ঘনের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। আজ ১৭ মে শনিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত বাইপাস সড়কে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জি.এম. রাশেদুল ইসলাম।

আদালত সূত্রে জানাজায়, আখাউড়ার খরমপুর বাইপাস এলাকার হোটেল ব্যবসায়ী কামরুল হাসানকে লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করার দায়ে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অন্যদিকে, বাইপাস রেলগেট এলাকায় সরকারি জায়গায় খোলা ড্রামে তেল বিক্রি করায় বিকল্প ট্রেডার্স’এর মালিক মো. নূরে আলমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জি.এম. রাশেদুল ইসলাম জানান, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে এবং নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ৩:৪৪ অপরাহ্ণ | শনিবার, ১৭ মে ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(579 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া