বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় দখলমুক্ত হলো সরকারি ভূমি

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৮ মে ২০২৫   |   প্রিন্ট   |   226 বার পঠিত

আখাউড়ায় দখলমুক্ত হলো সরকারি ভূমি

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সরকারি খাস জায়গা অবৈধ দখল মুক্ত এবং লাইসেন্সবিহীন তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। আজ ১৮ মে রোববার দুপুরে পৌরশহরের বড় বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন। দুটি বরফকল মালিক ও এক মুদি দোকানীকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। আদালত সূত্রে জানা গেছে, বড় বাজারে সরকারি খাস জায়গা দখল করে অবৈধভাবে ব্যবসা করছে এমন অভিযোগে অভিযান চালিয়ে সরকারি ৫ শতক জায়গা দখলমুক্ত করা হয়েছে। এছাড়া লাইসেন্স না থাকায় এবং অপরিচ্ছন্ন পরিবেশে বরফ তৈরির দায়ে লিটন মিয়াকে ১০ হাজার টাকা এবং আনিস মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানকালে উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা রওনক জাহান, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. রেজাউল করিম, আখাউড়া পৌরসভার উপ সহকারি প্রকৌশলী মো. ফয়ছেল আহমেদ খান প্রমুখ। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন বলেন, ‘উচ্ছেদ অভিযানে সরকারি খাস খতিয়ানের ৫ শতক জায়গা উদ্ধার করা হয়েছে। পাশাপাশি লাইসেন্সবিহীন দুটি বরফকল এবং একটি মুদি দোকানীকে জরিমানা করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ৩:৪৪ অপরাহ্ণ | রবিবার, ১৮ মে ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(579 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া