নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২৪ মে ২০২৫ | প্রিন্ট | 178 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলা তথ্য অফিস আয়োজিত জিওবি খাতের আওতায় “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” (এপ্রিল-জুন) প্রান্তিকে আজ ২৪ মে শনিবার আখাউড়া উপজেলার উমেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক কমিউনিটি সভা আয়োজনা করা হয়। উক্ত অনুষ্ঠানে জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিডিও কলে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হক। বিশেষ অতিথি ছিলেন উমেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আঃ হাই, উমেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: নজরুল হক চৌধুরী, সহকারী শিক্ষক আনিকা মজিদ জেসমিন, সহকারী শিক্ষক মো: আমির হোসেন, সহকারী শিক্ষক সালমা আক্তার, সহকারী শিক্ষক আমেনা খাতুন, সহকারী শিক্ষক হেনা আক্তার। আরো উপস্থিত ছিলেন মোঃ মোস্তফা ভূঞা, সমাজ সেবক; মাওলানা মোঃ শাহীন মিয়া, ইমাম উমেদপুর মসজিদ; মোঃ জিতু মিয়া, মেম্বার, উমেদপুর এবং নূরুল আলম।
জনগণকে রাষ্ট্রের অন্যতম উপাদান হিসেবে উল্লেখ করে তথ্য অফিসার দীপক চন্দ্র দাস বলেন, জনগণকে বাদ দিয়ে রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়। যদি রাষ্ট্রের জনগণ মাদকের দিকে আসক্ত হয় তাহলে সে রাষ্ট্র ধ্বংস অনিবার্য। তিনি বলেন, অশিক্ষাই সকল অজ্ঞতার মূল। আমরা বর্তমান সমাজে যে সামাজিক সমস্যা দেখতে পাই, যেমন বাল্য বিবাহ, চুরি, ডাকাত, ছিনতাই, রাহাজানি ইত্যাদি, তার মূলে আছে নৈতিকতা সম্পন্ন শিক্ষার অভাব। যদি আমরা এসব সামাজিক সমস্যার মূলোৎপাটন করতে চাই, একটি সত্যিকারের বৈষম্যহীন সমাজ গঠন করতে চাই, তাহলে নৈতিকতা শিক্ষার কোন বিকল্প নাই। সভায় তিন শতাধিক নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।
Posted ৬:০৯ অপরাহ্ণ | শনিবার, ২৪ মে ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah