নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৫ মে ২০২৫ | প্রিন্ট | 179 বার পঠিত
‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। আজ ২৫ মে রোববার সকাল ১০টায় উপজেলা ভূমি অফিস মাঠে আয়োজিত এ মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ফয়সল উদ্দিন। মেলার উদ্বোধন শেষে বর্ণাঢ্য র্যালি হয়।
আখাউড়া উপজেলা ভূমি অফিস আয়োজিত উক্ত মেলা ও র্যালিতে উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা রৌনক জাহান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বাহার মিয়া, সাধারণ সম্পাদক ডা: খোরশেদ আলম, পৌর বিএনপির সভাপতি সেলিম মিয়া, সাধারণ সম্পাদক আক্তার খান, মুক্তিযোদ্ধা বাহার মিয়া, বিএনপি নেতা আবুল ফারুক বকুল, ভূমি সহকারী কর্মকর্তা আশফাকুর রহমান, আশতোষ ভৌমিক, সাদ ইবনে আলম, আব্দুর রহমান, নাজির আশীষ দাস ও আব্দুল আহাদ প্রমুখ।
উক্ত মেলায় বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের প্রতিনিধিরা জনগণের কাজ করছে।
Posted ৬:৪১ পূর্বাহ্ণ | রবিবার, ২৫ মে ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah