বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনা প্রতিরোধে আখাউড়া স্থলবন্দরে বিশেষ সতর্কতা

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শুক্রবার, ১৩ জুন ২০২৫   |   প্রিন্ট   |   198 বার পঠিত

করোনা প্রতিরোধে আখাউড়া স্থলবন্দরে বিশেষ সতর্কতা

ভারতসহ বিভিন্ন দেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বেড়ে যাওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশনে সতর্ক ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্য বিভাগ।

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনায় ইমিগ্রেশন স্বাস্থ্য ডেস্কে স্বাস্থ্য পরীক্ষা শুরু করেছে। ভারতের আগরতলা হয়ে বাংলাদেশে আসা প্রত্যেক পর্যটককে থার্মাল স্ক্যানার দিয়ে তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫টি বেড প্রস্তুত রাখা হয়েছে কোভিড রোগীর জন্য।

১২ জুন বৃহস্পতিবার দুপুরে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশনে গিয়ে দেখা গেছে, স্বাস্থ্য ডেক্সে দুইজন স্বাস্থ্যকর্মী বসে আছেন। ভারত থেকে প্রত্যেককে থার্মাল স্ক্যানার তাপমাত্রা পরীক্ষা করছে।আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশনে স্বাস্থ্য ডেস্কে অবস্থানরত কর্তব্যরত চিকিৎসক সিএইচসিপি মো. সেলিম মিয়া বলেন, ভারতে করোনার নতুন ভ্যারিয়েন্ট বৃদ্ধির ফলে আমাদের দেশের স্বাস্থ্য সুরক্ষার জন্য ভারতের থেকে আসা যাত্রীদের স্ক্রিনিং করে তাপমাত্রা পরীক্ষা করছি। তাছাড়া গলা ব্যাথ, শর্দি, কাশি আছে কীনা জানতে চাই। তাদেরকে মাস্ক ব্যবহার করার পরামর্শ দিচ্ছি।

সিনিয়র স্টাফ নার্স সরলা মার্ডী বলেন, প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ইমিগ্রেশনে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। প্রতিদিন ৭০-৮০ জন পর্যটক বাংলাদেশে আসে। মাঝে মধ্যে একশজনও হয়ে যায়।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হিমেল খান বলেন, ভারতে নতুন করে করোনা ভাইরাস সংক্রমণের ফলে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশনে সতর্ক ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্য বিভাগ।

ভারত থেকে আসা যাত্রীদের নজরদারি ও সর্বক্ষণিক তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। গত ৭ জুন থেকে এ কার্যক্রম শুরু হয়েছে।

Facebook Comments Box

Posted ৪:০০ অপরাহ্ণ | শুক্রবার, ১৩ জুন ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(579 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া