বৃহস্পতিবার ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

অবৈধ চায়না রিং জাল ধ্বংস করল প্রশাসন

সঞ্জীব ভট্টাচার্য্য   |   শুক্রবার, ২৭ জুন ২০২৫   |   প্রিন্ট   |   175 বার পঠিত

অবৈধ চায়না রিং জাল ধ্বংস করল প্রশাসন

আখাউড়ায় তিতাস নদীতে অভিযান পরিচালনা করে জব্দ করা বিপুলসংখ্যক অবৈধ চায়না রিং জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করেছে প্রশাসন। এছাড়া আজ ২৭ জুন শুক্রবার সকালে ৬ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। নদীর মা মাছ ও রেনুপোনা নিধন বন্ধে উপজেলা মৎস্য অফিস এ অভিযান পরিচালনা করে।

জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার রওনক জাহানের নেতৃত্বে মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিম সহ মৎস্য অফিসের কর্মকর্তা কর্মচারীরা বৃহস্পতিবার বিকাল থেকে রাত ৮টা পর্যন্ত তিতাস নদীতে অভিযান করেন। এসময় নদীতে মাছ ও নৌ চলাচল বাধাগ্রস্ত করে আড়াআড়িভাবে স্থাপিত দুটি অবৈধ খরা জাল উচ্ছেদ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় চার লাখ টাকা। মাছ ধরার বিপুল পরিমান চায়না রিং জাল জব্দ করা হয়।

মৎস্য সম্পদ সংরক্ষণে প্রশাসনের এ অভিযান চলমান থাকবে বলে জানায় মৎস্য অফিস।

আখাউড়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার রওনক জাহান এ তথ্য নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

Posted ৪:২৫ অপরাহ্ণ | শুক্রবার, ২৭ জুন ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(579 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া