নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪ | প্রিন্ট | 294 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ স্কুল এন্ড কলেজের প্রাক্তন ছাত্র সংগঠনের উদ্যোগে গাছের চারা করা হয়েছে। গত মঙ্গলবার সকালে স্থানীয় চৈয়ারকুড়ি বাজার প্রাঙ্গণে বিভিন্ন জাতের ২ হাজার গাছের চারা বিতরণ করা হয়।
চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলার বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মোহাম্মদ ছগীর।
সংগঠনের সভাপতি ও সুপ্রীম কোর্টের আইনজীবী মোঃ মহিউদ্দিন চৌধুরী শরীফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ নোমানের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন ছাত্র সংগঠনের প্রধান উপদেষ্টা ও সাবেক উত্তরা ব্যাংক কর্মকর্তা সৈয়দ সালাউদ্দিন মুকুল, সাবেক সাধারণ সম্পাদক ও গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ স্কুল এন্ড কলেজের গভর্ণিং বডির সভাপতি অ্যাডভোকেট মোঃ লিয়াকত আলী, সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আলীরাজ, প্রাছাসের যুগ্ম-সম্পাদক মিসির উদ্দিন মাষ্টারসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Posted ৫:৩২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah