রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি থেকে মুজিববাদ বিতাড়িত করা হবে: নাহিদ ইসলাম

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫   |   প্রিন্ট   |   298 বার পঠিত

বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি থেকে মুজিববাদ বিতাড়িত করা হবে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, এখনো আমাদের লড়াই শেষ হয়নি। নতুন বাংলাদেশের জন্য আমাদের লড়াই চলমান আছে এবং চলবে। আমরা ঘোষণা করেছি বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি মাটি থেকে আমরা মুজিববাদ বিতাড়িত করবো। মুজিববাদদের আমরা বিচারের আওতায় আনবো।

আজ ২৯ জুলাই মঙ্গলবার বিকেলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র দেশ গড়ার প্রত্যয়ে ঘোষিত “জুলাই পদযাত্রা”র অংশ হিসেবে গাজীপুরের শ্রীপুরে জুলাই গণঅভূত্থানে শ্রীপুরে উপজেলায় শহীদদের স্মরণে দোয়া মাহফিলে উপস্থিত হয়ে একথা বলেন তিনি। এতে আরো বক্তব্য রাখেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

এসময় জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, আপনারা দেখেছেন আজকেও গাজীপুরে সন্ত্রাসীরা টহল দিচ্ছে মহড়া দেয়ার চেষ্টা করছে। তারা মনে করে ভয় দেখিয়ে নাগরিক পার্টি জাতীয় গণঅভূত্থানের শক্তিকে রুখে দিবে?। গোপালগঞ্জেও আমাদেরকে বাধা দিয়ে রাখা যায় নাই। আমরা গোপালগঞ্জের মাটিতে গিয়েছি। আমরা গাজীপুরের মাটিতেও এসেছি। বাংলাদেশের ৬৪টি জেলায় আমরা গিয়েছি, যাবো।

জাতীয় নাগরিক পার্টির সাথে থাকার আহবান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, গণঅভূত্থানে যারা শহিদ হয়েছেন, আহত হয়েছেন তাদের সাথে থাকবেন। তাদের জন্য দোয়া প্রার্থনা করবেন। আমরা ঘোষণা করেছি বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি মাটি থেকে আমরা মুজিববাদ বিতাড়িত করবো। মুজিববাদদের আমরা বিচারের আওতায় আনবো।

এসময় স্থানীয় এনসিপি নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ নাহিদ ইসলাম ও সারজিস আলমকে এক নজর দেখতে ভিড় করেন। এরপর তারা গাজীপুর জেলার রাজবাড়ি মাঠে আয়োজিত পদযাত্রা অংশ নেয়ার উদ্দেশ্যে রওনা দেন।

দোয়া পরিচালনা করেন ইসলামি আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সদস্য মুফতি শামীম আহমেদ।

Facebook Comments Box

Posted ৩:২৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া