সঞ্জীব ভট্টাচার্য্য | বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 235 বার পঠিত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচির মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে রেললাইনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ১২ নভেম্বর বুধবার দিবাগত রাত পৌনে ২টার দিকে সদর উপজেলার দুবলা এলাকায় এ ঘটনা ঘটে।
এতে কিছুসময়ের জন্য চট্টগ্রামগামী তুর্ণা নিশিথা ও একই পথের বিজয় এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে আটকা পড়ে।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম জানান, রেলাইনের ওপর প্লাস্টিকের পাইপে দুর্বৃত্তরা আগুন লাগায়। খবর পেয়ে পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি দুর্বৃত্তরা পালিয়ে গেছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।
Posted ১১:১৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah