অনলাইন ডেস্ক | শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 134 বার পঠিত
সুদানের আবেইতে সন্ত্রাসীদের কর্তৃক ইউএন ঘাঁটি আক্রমণে বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় সেনাবাহিনীর আরও আটজন আহত হয়েছেন। আজ ১৩ ডিসেম্বর শনিবার এক বিজ্ঞপ্তিতে এ খবর জানায় আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে উল্লেখ করা হয়েছে, ওই এলাকায় পরিস্থিতি এখনো অস্থিতিশীল রয়েছে। পাশাপাশি সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষ চলমান রয়েছে।
পোস্টে আরো উল্লেখ করা হয়, আহত শান্তিরক্ষীদের প্রয়োজনীয় চিকিৎসা ও উদ্ধার কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। পরবর্তী পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রাপ্তি সাপেক্ষে যথাসময়ে জানানো হবে।
Posted ৪:৫০ অপরাহ্ণ | শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah