মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দ ডিজেল নিলামে বিক্রি

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   100 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দ ডিজেল নিলামে বিক্রি

ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দ করা ড্রেজারচালিত যন্ত্রের জ্বালানি তেল (ডিজেল) তাৎক্ষণিক নিলামে বিক্রি করা হয়েছে। নিলামে জব্দকৃত ডিজেল ৭৫ হাজার টাকায় বিক্রি হয় বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

মঙ্গলবার সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ঘাটিয়ারা মৌজার আলাকপুরের এগারোপুকুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, সেখানে একদিকে ফসলি জমি কেটে পুকুরের মতো গভীর গর্ত করা হচ্ছিল, অন্যদিকে মাটি ফেলে পুকুর ভরাটের কাজ চলছিল। এ সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন।

অভিযানকালে মাটি কাটার কাজে ব্যবহৃত ড্রেজারের পাইপ ও অন্যান্য সরঞ্জাম নষ্ট করা হয়। পাশাপাশি জব্দ করা ডিজেল তাৎক্ষণিক নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।

Facebook Comments Box

Posted ৪:২৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া