মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বেকারিকে ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে জরিমানা

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   রবিবার, ০৮ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   159 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় বেকারিকে ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ডি কে বেকারীকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার করার অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ ৮ মার্চ রবিবার দুপুরে শহরের টি এ রোড এলাকায় এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

অভিযানকালে বেকারির খাবারে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির প্রমাণ পাওয়া যায়। এজন্য দায়িত্বরত প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে এবং ভোক্তাদের সচেতন হওয়ার জন্য সতর্ক করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৪:৫০ অপরাহ্ণ | রবিবার, ০৮ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া