মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে ইফতার মাহফিলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুমিন ফারহানা

কঠিন বৈশ্বিক পরিস্থিতির মধ্য দিয়েই সরকারের যাত্রা শুরু

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   216 বার পঠিত

কঠিন বৈশ্বিক পরিস্থিতির মধ্য দিয়েই সরকারের যাত্রা শুরু

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পরপরই বিশ্বজুড়ে বড় ধরনের অস্থিরতা ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিশেষ করে ইরান, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ক্রমবর্ধমান উত্তেজনার কারণে বৈশ্বিক পরিস্থিতি অত্যন্ত সংকটময় হয়ে উঠেছে। তার মতে, এমন এক কঠিন বৈশ্বিক বাস্তবতার মধ্য দিয়েই এই সরকারের যাত্রা শুরু হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তারুয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক ইফতার মাহফিলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আশুগঞ্জ উপজেলার সম্মানিত নাগরিকদের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

চলমান বৈশ্বিক অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে রুমিন ফারহানা বলেন, গোটা বিশ্ব যেন এক অনিশ্চিত পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে। বিশ্ববাসী হয়তো একটি তৃতীয় বিশ্বযুদ্ধের মুখোমুখি হওয়ার আশঙ্কা অনুভব করছে। তবে আমরা আশা করি, সংশ্লিষ্ট দেশগুলো সংঘাতের পথ থেকে সরে এসে শান্তিপূর্ণ সমাধানের পথে এগিয়ে যাবে। দ্রুত সময়ের মধ্যে এই অস্থিতিশীল পরিস্থিতির অবসান ঘটবে—এটাই আমাদের প্রত্যাশা।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে কি না সেটি মুখ্য বিষয় নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নির্বাচন সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক হওয়া। এমন পরিবেশ নিশ্চিত করতে হবে, যাতে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশ নিতে পারে এবং নির্বিঘ্নে ভোট দিতে পারে।

তারুয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন সাইমোল্লার সভাপতিত্বে আয়োজিত এ ইফতার মাহফিলে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিসহ প্রায় তিন হাজার মানুষ অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

Posted ৪:৪০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া