মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যালট ত্রুটির অভিযোগে ভোট গণনার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   শুক্রবার, ১৩ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   129 বার পঠিত

ব্যালট ত্রুটির অভিযোগে ভোট গণনার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত

ব্যালট ত্রুটির অভিযোগে ভোট গণনার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে প্রধান নির্বাচন কমিশনার আব্দুল মালেক নির্বাচন স্থগিত ঘোষণা করেন।

আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির ২০২৬ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে। সমিতির মোট ভোটার ৬৮৯ জনের মধ্যে ৬৫৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। পরে রাতেই ভোট গণনা শুরু হয়।

কয়েকজন আইনজীবী জানান, রাত ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত প্রায় ২০০টির বেশি ভোট গণনা করা হয়। এ সময় সিনিয়র সহসভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী সুধীর চন্দ্র ঘোষ প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগে বলা হয়, ভোটারদের ব্যালট পেপার ও মুড়িতে একই ক্রমিক নম্বর উল্লেখ করা হয়েছে। এ কারণে তিনি নির্বাচন স্থগিতের আবেদন জানান।

এদিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্যানেল থেকে সভাপতি প্রার্থী আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক প্রার্থী আনিসুর রহমান মঞ্জুও মৌখিকভাবে নির্বাচন স্থগিতের আবেদন করেন। পরে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন স্থগিত ঘোষণা করেন।

জানা গেছে, জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান এবং জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক মো. মফিজুর রহমান বাবুল। সিনিয়র সহসভাপতি পদে প্রার্থী ছিলেন মো. ইউসুফ কবীর ফারুক, মো. ফরহাদ আহমেদ, সামসুল হক ও সুধীর চন্দ্র ঘোষ। সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আব্দুল হাকিম ও মোহাম্মদ শরীফ উদ্দিন সরকার।

সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন জেলা বিএনপির সহসভাপতি আনিসুর রহমান মঞ্জু, এ কে এম আব্দুল হাই, সৈয়দ তারেক আলী, মুখলেছুর রহমান, মোহাম্মদ মোশাররফ হোসেন ও মোহাম্মদ বশির আহমেদ খান। এছাড়া বিভিন্ন পদে আরও কয়েকজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

সভাপতি পদে প্রার্থী মফিজুর রহমান বাবুল বলেন, ভোটে কোনো সমস্যা ছিল না। ভোট গণনার সময় প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন স্থগিত করেছেন, যা বিধিবিধানের বাইরে।

প্রধান নির্বাচন কমিশনার আব্দুল মালেক বলেন, “সারাদিন আমরা নির্বাচন পরিচালনা করেছি। প্রায় ২০০টি ভোট গণনা করা হয়েছিল। একটি আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন স্থগিত করা হয়েছে। ব্যালটে ত্রুটি ছিল কি না—এ নিয়ে ভিন্ন মত রয়েছে। তবে ভোট গণনার জন্য উপযুক্ত পরিবেশ ছিল না।”

Facebook Comments Box

Posted ৫:৪০ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া