মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এডাবের আয়োজনে মতবিনিময় সভায় বক্তারা

বাংলাদেশের উন্নয়নে এনজিও ও গণমাধ্যমের ভূমিকা

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   শনিবার, ১৪ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   74 বার পঠিত

বাংলাদেশের উন্নয়নে এনজিও ও গণমাধ্যমের ভূমিকা

এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব) এর আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশের উন্নয়নে এনজিও সমূহের ভূমিকা এবং গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৪ মার্চ শনিবার বিকেলে শহরের কাউতলীর স্বপ্নতরী সমাজ উন্নয়ন সংস্থার হলরুমে এ সভা আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন।

সভায় এডাব, ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি এস.এম শাহীনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আল আমিন শাহীন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আরজু, এডাবের সহ-সভাপতি এম.এ আউয়াল এবং স্বপ্নতরী সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক তাহের উদ্দিন ভূইয়া।

বক্তারা বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, পরিবেশ উন্নয়ন, সুশাসন, মানবাধিকার এবং নারীর ক্ষমতায়নে এনজিওগুলোর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যম কর্মীরা এসব উদ্যোগ ও সফলতা জনগণের কাছে তুলে ধরার মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব সৃষ্টি করছেন।

সভায় বক্তারা নৈশ স্কুল চালু, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় ফিরিয়ে আনার জন্য এনজিওগুলোর আরও সক্রিয় ভূমিকার আহ্বান জানান। অনুষ্ঠানে জেলা স্তরের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৪:৫২ অপরাহ্ণ | শনিবার, ১৪ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া