সঞ্জীব ভট্টাচার্য্য : | সোমবার, ১৬ মার্চ ২০২৬ | প্রিন্ট | 75 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে মফিজুর রহমান বাবুল এবং সাধারণ সম্পাদক পদে এ কে মো. আব্দুল হাই নির্বাচিত হয়েছেন।
আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে রবিবার রাত সাড়ে ৮টায় ভোট গণনা শুরু হয়ে প্রায় রাত পৌনে ২টা পর্যন্ত চলে। গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে মো. ইউসুফ কবীর, সহ-সভাপতি পদে মো. আব্দুল হাকিম, যুগ্ম সাধারণ সম্পাদক-১ পদে মো. আলাউদ্দিন এবং যুগ্ম সাধারণ সম্পাদক-২ পদে মো. জাকির হোসাইন নির্বাচিত হয়েছেন।
এছাড়া পাঠাগার ও ব্যবস্থাপনা সম্পাদক পদে মো. জসিম উদ্দিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে আবু ছালেহ মোহাম্মদ ফাহাদ, কল্যাণ ও সংস্কৃতি সম্পাদক পদে মো. রাকিব হোসেন এবং মহিলাবিষয়ক সম্পাদক পদে মোসাম্মৎ আফরোজা বেগম নির্বাচিত হয়েছেন।
অডিটর পদে মোহাম্মদ আম মামুন এবং সদস্য পদে মো. আল আমিন, মো. ফোরকান উদ্দিন, মোহাম্মদুল্লাহ ও মো. রেজাউল করিম নির্বাচিত হয়েছেন।
Posted ১০:২৯ পূর্বাহ্ণ | সোমবার, ১৬ মার্চ ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah