মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্য ইসরায়েলে ইরানি মিসাইল হামলা: বিশাল গর্ত, আহত অন্তত ১২

অনলাইন ডেস্ক   |   রবিবার, ২৯ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   208 বার পঠিত

মধ্য ইসরায়েলে ইরানি মিসাইল হামলা: বিশাল গর্ত, আহত অন্তত ১২

মধ্য ইসরায়েলের বেইত শেমেশ এলাকায় একাধিক ইরানি মিসাইল আঘাত হেনেছে। শনিবার (২৮ মার্চ) হামলার পর প্রকাশিত সর্বশেষ ছবিতে দেখা গেছে, বিস্ফোরণের ফলে ঘটনাস্থলে একটি বিশাল গর্তের সৃষ্টি হয়েছে।

মিসাইলের আঘাতে আশপাশের বেশ কয়েকটি ভবন ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাৎক্ষণিকভাবে জরুরি পরিষেবা সংস্থাগুলো ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, জুদিয়ান হিলস এলাকায় এই হামলায় অন্তত ১২ জন আহত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম X-এ দেওয়া এক পোস্টে তারা জানায়, সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্বেচ্ছাসেবীরা ঘটনাস্থলে কাজ করছেন।

দ্য টাইমস অব ইসরায়েল-এর প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় ব্যবহৃত ব্যালিস্টিক মিসাইলটি প্রতিহত করতে না পারার কারণ খতিয়ে দেখবে দেশটির বিমানবাহিনী।

এদিকে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইরান ও হিজবুল্লাহ-এর হামলায় গত ২৪ ঘণ্টায় ১৪২ জন আহত হয়ে হাসপাতালে আনা হয়েছে। চলমান সংঘাতে এখন পর্যন্ত ইসরায়েলে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৬৮৯ জনে।

মন্ত্রণালয়ের তথ্যমতে, বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১৩২ জন। তাঁদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক এবং একজনের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।
সূত্র: বিবিসি

Facebook Comments Box

Posted ৫:৪৮ পূর্বাহ্ণ | রবিবার, ২৯ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া