সঞ্জীব ভট্টাচার্য্য : | রবিবার, ২৯ মার্চ ২০২৬ | প্রিন্ট | 220 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেলেন সরকারি প্রিন্টিং প্রেসের উপ-পরিচালক (উপসচিব) মো. আবু সাঈদ। ২৯ মার্চ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম।
প্রজ্ঞাপন অনুযায়ী, বর্তমান জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে দেশের মোট ১১টি জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। জেলাগুলো হলো, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, হবিগঞ্জ, নরসিংদী, রাজশাহী, চুয়াডাঙ্গা, খুলনা, মাদারীপুর, মেহেরপুর, লালমনিরহাট ও বান্দরবান।
Posted ৭:০৮ অপরাহ্ণ | রবিবার, ২৯ মার্চ ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah