নারায়ন চক্রবর্ত্তী, সরাইল : | শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 169 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে মানবিক ডাক্তারখ্যাত ডাঃ কামরুল হাসানের বদলী প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকার সর্বস্তরের নাগরিকবৃন্দ।
আজ ১০ এপ্রিল শুক্রবার সকাল ১১ টায় সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে এ মানববন্ধন করা হয়েছে। ডাঃ কামরুল হাসান সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক। গতকাল ৯ এপ্রিল বৃহস্পতিবার তাঁকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের চিকিৎসক হিসেবে বদলীর আদেশ দেন ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন ডাঃ মোঃ নোমান মিয়া।
মানববন্ধনে অংশ নেন সরাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল জব্বার, উদিচীর সভাপতি মোজাম্মেল পাঠান ও সেক্রেটারী সিরাজুল ইসলাম, শাহওয়ালি উল্লাহ জাবেদ, যুবদল নেতা সাইফুল ইসলাম, ছাত্রদল নেতা শিবলী সাদিক, সাইফুল্লাহ, এমরান, বশির সহ আপামর জনগণ।
মানববন্ধনে বক্তারা জানান, সরাইল হাসপাতালে একটি চক্রের চক্রান্তের শিকার হয়েছে ডাঃ কামরুল হাসান। তাঁর বদলী প্রত্যাহার করে পুনরায় তাকে সরাইল হাসপাতালে রহাল রাখার দাবি করেন। ৯ এপ্রিল ডা: কামরুল হাসান এর বদলির খবরে সরাইলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ এবং নিন্দার ঝড় উঠে।
Posted ১০:৫৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah