বৃহস্পতিবার ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎ ঘাটতিতে ক্ষোভ: ব্রাহ্মণবাড়িয়ায় অভিযোগ কেন্দ্র ভাঙচুর

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   বুধবার, ২২ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   9 বার পঠিত

বিদ্যুৎ ঘাটতিতে ক্ষোভ: ব্রাহ্মণবাড়িয়ায় অভিযোগ কেন্দ্র ভাঙচুর

তীব্র বিদ্যুৎ সংকটে ক্ষোভে ফেটে পড়ে ব্রাহ্মণবাড়িয়ার গ্রাহকেরা। এর জেরে শহরের দাতিয়ারা এলাকায় বিদ্যুৎ বিতরণ বিভাগের একটি অভিযোগ কেন্দ্রে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে। পরে বুধবার দুপুরে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) বিতরণ বিভাগ-১ সূত্রে জানা যায়, জেলায় বিদ্যুতের চাহিদা ও সরবরাহের মধ্যে বড় ধরনের ঘাটতি বিরাজ করছে। পিক আওয়ারে চাহিদা প্রায় ২৭ মেগাওয়াট এবং অফ-পিক সময়ে প্রায় ৩০ মেগাওয়াট হলেও সরবরাহ মিলছে মাত্র ১০ থেকে ১১ মেগাওয়াট। এতে বাধ্য হয়ে ঘন ঘন লোডশেডিং দিতে হচ্ছে।

ঘটনার রাতে দাতিয়ারা এলাকায় একের পর এক দীর্ঘ লোডশেডিংয়ে ক্ষুব্ধ হয়ে কয়েকজন গ্রাহক অভিযোগ কেন্দ্রে ভাঙচুর চালায়। দায়িত্বরত কর্মচারী খলিলুর রহমান জানান, ওই সময় তিনি একাই দায়িত্বে ছিলেন। গ্রাহকেরা এসে কাঁচের দরজা ভেঙে দ্রুত সেখান থেকে চলে যায়।

পুলিশ ও বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, শহরসহ জেলার বিভিন্ন এলাকায় ৮টি ১১ কেভি লাইনের মধ্যে গড়ে ৫টি লাইন বন্ধ থাকছে। এতে বিদ্যুৎ সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

পিডিবি ব্রাহ্মণবাড়িয়া বিতরণ বিভাগ-১-এর সহকারী প্রকৌশলী লতিফুর রহমান বলেন, চাহিদার তুলনায় প্রায় এক-তৃতীয়াংশ বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাচ্ছে। ফলে এক ঘণ্টা পরপর লোডশেডিং দিতে হচ্ছে।

তিনি আরও জানান, ঘটনাটি সদর থানায় লিখিতভাবে জানানো হয়েছে এবং জেলা প্রশাসনকেও বিষয়টি অবহিত করা হয়েছে।

এদিকে দীর্ঘস্থায়ী বিদ্যুৎ সংকটে পুরো জেলাজুড়ে জনজীবনে চরম ভোগান্তি দেখা দিয়েছে। শিক্ষার্থী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে ঘন ঘন লোডশেডিংয়ের মধ্যে দৈনন্দিন কাজকর্ম চালাতে হচ্ছে।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৩:৩২ অপরাহ্ণ | বুধবার, ২২ এপ্রিল ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া