শনিবার ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনের জায়গা দখলচেষ্টার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   16 বার পঠিত

সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনের জায়গা দখলচেষ্টার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ

সুরসম্রাট উস্তাদ আলাউদ্দিন খাঁ’র নামে প্রতিষ্ঠিত সঙ্গীতাঙ্গনের ভূমি দখলের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে আলাউদ্দিন খাঁ কালচারাল কমপ্লেক্স প্রকল্পের দ্রুত বাস্তবায়নের দাবিও জানান আন্দোলনকারীরা।

আজ ২৪ এপ্রিল শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের কমার্শিয়াল মোড় এলাকায় অবস্থিত আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সামনে “বিক্ষুব্ধ সংস্কৃতিকর্মী মঞ্চ”-এর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বিক্ষুব্ধ সংস্কৃতিকর্মী মঞ্চের উদ্যোক্তা ও অনুশীলন সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি আবদুন নূর। এতে বক্তব্য রাখেন অনুশীলন সাংস্কৃতিক কেন্দ্রের সদস্য মতিলাল বণিক, জেলা উদীচীর সভাপতি জহিরুল ইসলাম স্বপন, জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক নিহার রঞ্জন সরকার এবং সোনালী সকালের সভাপতি ফাহিম মুনতাসিরসহ অন্যরা।

বক্তারা বলেন, ১৯৫৬ সালে উস্তাদ আলাউদ্দিন খাঁ নিজ ক্রয়কৃত জমিতে ‘দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন’ প্রতিষ্ঠা করেন, যার কার্যক্রম এখনো চলমান রয়েছে। কিন্তু সম্প্রতি একটি ভূমিখেকো চক্র জাল দলিলের মাধ্যমে প্রতিষ্ঠানটির একাংশের জমির মালিকানা দাবি করছে এবং বিষয়টি নিয়ে বর্তমানে আদালতে মামলা চলমান।

তারা অভিযোগ করেন, এ ধরনের দখলচেষ্টা দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের ওপর আঘাত। অবিলম্বে এই ষড়যন্ত্র বন্ধ এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা। পাশাপাশি, চলমান আলাউদ্দিন খাঁ কালচারাল কমপ্লেক্স প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

মানববন্ধনে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মী, সঙ্গীতাঙ্গনের শিক্ষার্থী, প্রশিক্ষক ও অভিভাবকরা অংশ নেন। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ১১:৫৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া