নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 9 বার পঠিত
চট্টগ্রাম সিটি কলেজ ও ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে এবং কথিত “গুপ্ত শিবির সন্ত্রাস” ও গোপন রাজনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল।
বৃহস্পতিবার রাতে জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তীর নেতৃত্বে আয়োজিত এ মিছিলটি শহরের কুমারশীল মোড় থেকে শুরু হয়ে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। এতে জেলা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে শিক্ষাঙ্গনে কথিত গুপ্ত রাজনীতি বন্ধের আহ্বান জানান তারা।
বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাস ও গোপন রাজনৈতিক তৎপরতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে ছাত্রদল রাজপথে থেকে কঠোর অবস্থান অব্যাহত রাখবে বলেও তারা হুঁশিয়ারি দেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাগর সরকার, সদস্য ইমাম সোন, সদর থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মিশন ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন, সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব সালমান ইসলাম, সদর উপজেলা ছাত্রদল নেতা আজিজুল খন্দকার আজিজ, পৌর ছাত্রদল নেতা রিফাত, সরকারি কলেজ ছাত্রদল নেতা হাসবি রাব্বি পাঠান, জেলা ছাত্রদল নেতা রাহুল, সাজন ও মোবাশির খন্দকারসহ আরও অনেকে।
নবীনগর-৪ আসনের এমপি মান্নান
Posted ৫:০৫ অপরাহ্ণ | শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah