মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় টিআরসি লিখিত পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   সোমবার, ২৭ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   182 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় টিআরসি লিখিত পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। ‘সেবার ব্রতে চাকরি’ প্রতিশ্রুতি সামনে রেখে আজ ২৭ এপ্রিল সোমবার জেলা পুলিশ লাইন্সে এ পরীক্ষা আয়োজন করা হয়।

শারীরিক সহনশীলতা পরীক্ষায় উত্তীর্ণ ২৩৩ জন প্রার্থীর মধ্যে ২৩১ জন লিখিত পরীক্ষায় অংশ নেন। শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেছেন।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তী ধাপে মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় অংশ নেবেন। সব ধাপ শেষে মেধার ভিত্তিতে চূড়ান্তভাবে নির্বাচিতরাই বাংলাদেশ পুলিশের সদস্য হিসেবে যোগদানের সুযোগ পাবেন।

লিখিত পরীক্ষার ফলাফল আগামী ৬ মে সকাল ৯টায় ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে প্রকাশ করা হবে। একই দিন সকাল ১০টা থেকে শুরু হবে মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষা।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন ও সার্বিক তত্ত্বাবধান করেন পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি শাহ মো. আব্দুর রউফ। এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিসহ নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে প্রশাসনের কঠোর নজরদারি ছিল লক্ষণীয়।

Facebook Comments Box

Posted ৫:১৭ অপরাহ্ণ | সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া