মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   181 বার পঠিত

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় ঝড়ের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রায়হান বাবু (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১১টার দিকে সদর উপজেলার কান্দিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রায়হান বাবু ওই এলাকার মুছা মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে রায়হান বাড়ি থেকে বের হন। পরে ঝড়-বৃষ্টির সময় পরিত্যক্ত একটি বাড়ির দেয়ালঘেঁষা বিদ্যুতায়িত একটি খুঁটিতে স্পর্শ লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে স্থানীয়রা পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন।

নিহতের বড় ভাই মামুন মিয়া বলেন, সকালে সুস্থ অবস্থায় রায়হান বাড়ি থেকে বের হন। ঝড়ের সময় বিদ্যুতের খুঁটিটি বিদ্যুতায়িত ছিল, সেটিতে স্পর্শ লাগার পরই তিনি মারা যান।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, “বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রায়হান বাবুর মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

Facebook Comments Box

Posted ৬:৩১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া