মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   বুধবার, ২৯ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   91 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় নিজ স্ত্রীকে হত্যার অভিযোগে আবু সাঈদ নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। নিহত মোছা. জায়েদা খাতুন (৫৫) সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের উত্তর পাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবু সাঈদের সঙ্গে পার্শ্ববর্তী দামচাইল এলাকার নোয়াব মিয়ার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে এর আগেও উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই বিরোধের জের ধরে গত সোমবার রাতে আবু সাঈদ নিজের স্ত্রীকে হত্যা করে প্রতিপক্ষকে ফাঁসানোর পরিকল্পনা করেন বলে অভিযোগ উঠেছে। পরে মরদেহ বাড়ির পাশের একটি জমির আইলে ফেলে রাখা হয়।

পরদিন মঙ্গলবার সকালে আবু সাঈদ সদর মডেল থানায় গিয়ে নোয়াব মিয়ার বিরুদ্ধে অভিযোগ করতে গেলে দায়িত্বরত পুলিশ সদস্যদের কাছে তার কথাবার্তা অসংলগ্ন মনে হয়। এতে সন্দেহ হলে পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। একপর্যায়ে জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়টি বেরিয়ে আসে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার পর ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম এম রকীব উর রাজা এবং সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

অতিরিক্ত পুলিশ সুপার এম এম রকীব উর রাজা জানান, নিহত জায়েদা খাতুনের বুকে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের ঘুমের মধ্যে আবু সাঈদ তার স্ত্রীকে হত্যা করেছেন।

তিনি আরো জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

Posted ৫:১২ অপরাহ্ণ | বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া