মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট মহাসড়কে ভাঙন, যাত্রীদের দুর্ভোগ

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   বুধবার, ২৯ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   74 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট মহাসড়কে ভাঙন, যাত্রীদের দুর্ভোগ

টানা ভারী বৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল বিশ্বরোড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্ত ও খানাখন্দ সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও যানবাহন চালকরা। একই সঙ্গে যানজট ও দুর্ঘটনা নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে হাইওয়ে পুলিশ।

সরেজমিনে দেখা যায়, বিশ্বরোড মোড়ের একাধিক গুরুত্বপূর্ণ স্থানে সড়কের পিচ উঠে গিয়ে গভীর গর্ত তৈরি হয়েছে। বৃষ্টির পানি ও কাদা জমে এসব গর্ত এখন মরণফাঁদে পরিণত হয়েছে।

আজ ২৯ এপ্রিল বুধবার বিকেলে বিশ্বরোড মোড়ে একটি মালবাহী পিকআপ ভ্যান কাদা ও গর্তে আটকে গেলে দীর্ঘ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে হাইওয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় গাড়িটি উদ্ধার করা হয়।

খাটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু তাহের দেওয়ান বলেন, মহাসড়কের পরিস্থিতি এতটাই খারাপ যে একটি যানবাহন বিকল হলেই পুরো সড়কে অচলাবস্থা তৈরি হচ্ছে। এতে ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি বিকল যানবাহন উদ্ধারেও অতিরিক্ত সময় ব্যয় করতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, সড়ক ও জনপথ বিভাগ মাঝেমধ্যে ইট-খোয়া দিয়ে গর্ত ভরাটের চেষ্টা করলেও বৃষ্টির কারণে তা টিকছে না। রাতের বেলায় গর্তগুলো দেখা না যাওয়ায় মোটরসাইকেলসহ ছোট যানবাহন প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে।

চালক ও যাত্রীরা জানান, ঢাকা-সিলেট মহাসড়কের গুরুত্বপূর্ণ এই অংশটি দ্রুত টেকসইভাবে সংস্কার না করা হলে বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির ঝুঁকি তৈরি হতে পারে। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে দ্রুত সংস্কার কাজ শুরুর দাবি জানিয়েছেন তারা।

Facebook Comments Box

Posted ৫:২৩ অপরাহ্ণ | বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া