সঞ্জীব ভট্টাচার্য্য : | বুধবার, ১০ জুন ২০২৬ | প্রিন্ট | 33 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পুকুর থেকে আলী আজগর (৮) নামে এক মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তার দাফন সম্পন্ন করা হয়।
মঙ্গলবার (৯ জুন) উপজেলার খেওড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলী আজগর ওই গ্রামের রাজিব মিয়ার ছেলে। সে স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্র ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল থেকে আলী আজগর নিখোঁজ ছিল। পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালানোর একপর্যায়ে দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও ততক্ষণে শিশুটির দাফন সম্পন্ন হয়ে যায়।
কসবা থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক হোসেন জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। সেখানে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানতে পারেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ দাফন করা হয়েছে।
তিনি আরও জানান, ঘটনাটি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়েছে এবং পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
Posted ৪:৪৮ পূর্বাহ্ণ | বুধবার, ১০ জুন ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah