মঙ্গলবার ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ গেল ভবঘুরে বৃদ্ধার

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   সোমবার, ১৫ জুন ২০২৬   |   প্রিন্ট   |   10 বার পঠিত

কসবায় পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় প্রাণ গেল ভবঘুরে বৃদ্ধার

প্রতীকি ছবি

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা রেলস্টেশন এলাকায় পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক ভবঘুরে বৃদ্ধা (প্রায় ৫৫) নিহত হয়েছেন।

সোমবার (১৫ জুন) ভোররাতে কসবা রেলওয়ে স্টেশন ইয়ার্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা, নিহত বৃদ্ধা দীর্ঘদিন ধরে স্টেশন এলাকায় ভবঘুরে হিসেবে বসবাস করতেন এবং তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর পর্যটক এক্সপ্রেস ট্রেনটি কসবা রেলস্টেশন অতিক্রম করার সময় স্টেশন ইয়ার্ডের ১৮৫/৭ থেকে ১৮৫/৮ কিলোমিটার পয়েন্টের মধ্যবর্তী স্থানে ওই বৃদ্ধাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জানা গেছে, দুর্ঘটনার সময় স্টেশন এলাকায় বিদ্যুৎ ছিল না। ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মাথায় গুরুতর আঘাত লাগে এবং হাত-পা ভেঙে যায়। পরে তার মরদেহ রেললাইনের ওপর পড়ে থাকতে দেখা যায়।

ঘটনার পর কসবা স্টেশনের স্টেশন মাস্টার মো. শফিকুর রহমান বিষয়টি আখাউড়া রেলওয়ে থানাকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম জানান, ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধার মৃত্যু হয়েছে। তার পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে ডাটাবেজে অনুসন্ধান চালালেও কোনো তথ্য পাওয়া যায়নি।

তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। পরিচয় শনাক্ত না হওয়ায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফনের জন্য ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর-কে অবহিত করা হয়েছে। তবে নিহতের পরিচয় শনাক্তে পুলিশ এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Facebook Comments Box

Posted ৫:০৪ অপরাহ্ণ | সোমবার, ১৫ জুন ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া