বুধবার ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, সংঘাত এড়াতে ১৪৪ ধারা জারি

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬   |   প্রিন্ট   |   120 বার পঠিত

কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, সংঘাত এড়াতে ১৪৪ ধারা জারি

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় বিএনপির দুই পক্ষের ঘোষিত পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

আজ ১৮ জুন বৃহস্পতিবার দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত উপজেলার কুটি ইউনিয়নের কুটি দক্ষিণবাজার ও আশপাশের এলাকায় এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমান সম্প্রতি অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেল ৪টায় কুটি দক্ষিণবাজারে আনন্দ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন তাঁর সমর্থকরা। কুটি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানারে আয়োজিত এ কর্মসূচির নেতৃত্বে রয়েছেন কুটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উজ্জল মিয়া।

অন্যদিকে, একই সময় ও একই স্থানে কুটি ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি মাহবুবুল ইসলাম শাহীনের সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ইউনিয়ন বিএনপির আরেকটি পক্ষ।

একই স্থানে দুই পক্ষের কর্মসূচি ঘোষণার পর এলাকায় উত্তেজনা দেখা দেয়। সম্ভাব্য সংঘাত এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা জানান, ১৪৪ ধারা জারিকৃত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছামিউল ইসলাম বলেন, “দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে সংঘাতের আশঙ্কা তৈরি হওয়ায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। রাত ১২টা পর্যন্ত ওই এলাকায় সব ধরনের সভা-সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ থাকবে।”

Facebook Comments Box

Posted ১০:৫৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া