বুধবার ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চাটখিলে তিন সন্তানকে রেখে ইমামের সঙ্গে নিখোঁজ প্রবাসীর স্ত্রী, মায়ের মামলা

অনলাইন ডেস্ক   |   শুক্রবার, ০৩ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   410 বার পঠিত

চাটখিলে তিন সন্তানকে রেখে ইমামের সঙ্গে নিখোঁজ প্রবাসীর স্ত্রী, মায়ের মামলা

নোয়াখালীর চাটখিল উপজেলায় তিন সন্তানকে বাবার বাড়িতে রেখে এক পাঞ্জেগানা মসজিদের ইমামের সঙ্গে এক প্রবাসীর স্ত্রীর নিখোঁজ হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মেয়ের বিরুদ্ধে থানায় মামলা করেছেন তার মা।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ জানান, গত বৃহস্পতিবার (২ জুলাই) রাতে অভিযোগটি গ্রহণ করা হয়েছে। এর আগে গত ২৭ জুন উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের উত্তর নারায়ণপুর গ্রামের সেকান্দর মাস্টার পাটোয়ারী বাড়িতে ঘটনাটি ঘটে।

মামলা সূত্রে জানা যায়, উত্তর নারায়ণপুর গ্রামের মো. আবু ইউসুফের মেয়ে নিশাত আক্তারের (৩০) স্বামী দীর্ঘদিন ধরে কানাডায় অবস্থান করছেন। স্বামী প্রবাসে থাকায় নিশাত তিন সন্তানকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করতেন। এ সময় চাটখিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের একটি পাঞ্জেগানা মসজিদের ইমাম মো. রিয়াজ হোসেনের (২৬) সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মামলায় বলা হয়, গত ২৭ জুন দুপুরে নিশাত ও রিয়াজ বাড়ি থেকে চলে যান। যাওয়ার সময় নিশাত তার তিন সন্তানকে বাবার বাড়িতে রেখে যান।

মামলার অভিযোগে আরও বলা হয়েছে, নিশাত বাড়ি থেকে নগদ ৯ লাখ ১০ হাজার টাকা, ছয়টি স্বর্ণের আংটি, পাঁচটি চেইন, দুটি ব্রেসলেট, ১৪ জোড়া কানের দুলসহ বিপুল পরিমাণ স্বর্ণালংকার নিয়ে গেছেন। এছাড়া এর আগে তিনি টেলিভিশন, ফ্রিজে থাকা মাছ-মাংস, বিদেশি কম্বল এবং প্রায় ২ লাখ টাকা মূল্যের একটি স্কুটি পরিকল্পিতভাবে সরিয়ে নিয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে।

পরিবারের সদস্যদের দাবি, নিশাতের কক্ষ তল্লাশি করে রিয়াজ ও নিশাতের নামে একটি যৌথ হলফনামা ও এফিডেভিট পাওয়া যায়। সেখানে উল্লেখ রয়েছে, তারা গত ৪ মে নতুন কাবিননামার মাধ্যমে গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

মামলায় নিশাত আক্তার, ইমাম মো. রিয়াজ হোসেন এবং রিয়াজের বাবা-মাকে আসামি করা হয়েছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, “ঘটনাটি নিয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তে একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযুক্তদের অবস্থান শনাক্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

Facebook Comments Box

Posted ২:২১ অপরাহ্ণ | শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া