বুধবার ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে কাঁঠালের বিস্কুট তৈরি করে চমক আব্দুস সাত্তারের

আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর :   |   সোমবার, ১০ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   34 বার পঠিত

শ্রীপুরে কাঁঠালের বিস্কুট তৈরি করে চমক আব্দুস সাত্তারের

গাজীপুরের শ্রীপুর উপজেলার বৈরাগীরচালা গ্রামের উদ্যোক্তা আব্দুস ছাত্তার ভূঁইয়া কাঁঠাল দিয়ে পুষ্টিকর বিস্কুট তৈরি করে সাফল্য পেয়েছেন। তিনি বিদেশ থেকে প্রযুক্তি শিখে পাকা কাঁঠালের রস বা নির্যাস দিয়ে তৈরি করছেন সুস্বাদু ‘কাঁঠাল বিস্কুট’।

‘কাঁঠালের রাজধানী’ খ্যাত গাজীপুরের শ্রীপুরে প্রতি বছর বিপুল পরিমাণ কাঁঠাল উৎপাদিত হলেও সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের অভাবে অনেকটাই পচে নষ্ট হয়ে যায়। সেই অপচয় রোধ ও কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আব্দুস ছাত্তার ভূঁইয়ার প্রতিষ্ঠান মোমতাহিনা ফুড অ্যান্ড অয়েল মিলসে দুই মাস ধরে পরীক্ষামূলকভাবে এই বিস্কুট তৈরি শুরু হয়েছে। পাকা কাঁঠালের বিশেষ প্রক্রিয়ায় তৈরি রস, ময়দা, দুধ, বাটার, ঘি ও অন্যান্য উপাদান দিয়ে তৈরি হচ্ছে এই পুষ্টিকর খাদ্য বিস্কুট। বিস্কুটে কোনো কৃত্রিম ফ্লেভার বা ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহার করা হয় না।

উদ্যোক্তা আব্দুস ছাত্তার বিভিন্ন দেশে ভ্রমণের সময় কাঁঠাল প্রক্রিয়াজাত করে তৈরি বিভিন্ন খাদ্যপণ্য দেখে অনুপ্রাণিত হয়েছেন। তিনি জানান, চলতি মৌসুমে প্রায় ৫০০টি কাঁঠাল ব্যবহার করে বিস্কুট তৈরি করেছেন এবং প্রতিদিন ২০ থেকে ২৫ কেজি বিস্কুট বিক্রি করতে পারছেন。 নিজের শোরুম ও অনলাইনের পাশাপাশি বিভিন্ন জেলায় অর্ডার নিয়ে এই বিস্কুট পাঠানো হচ্ছে।

আব্দুস ছাত্তার জানান, আগামী বছর কাঁঠাল দিয়ে ড্রাই কেক, রসি ও চিপসের মতো আরও কিছু পণ্য তৈরির পরিকল্পনা রয়েছে。‘কাঁঠালের রাজধানী’ গাজীপুরে এই উদ্যোগ স্থানীয় কাঁঠাল চাষিদের মধ্যে আশার আলো দেখাচ্ছে। কাঁঠালের অপচয় রোধ ও নতুন বাণিজ্যিক সম্ভাবনা তৈরিতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা。

Facebook Comments Box

Posted ৫:৫৫ অপরাহ্ণ | সোমবার, ১০ আগস্ট ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া