রবিবার ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: মুশফিকুর রহমান এমপি

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   শনিবার, ২২ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   10 বার পঠিত

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: মুশফিকুর রহমান এমপি

প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য দেশে মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন। এ বছর শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কসবা-আখাউড়া আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমান।

শনিবার (২২ আগস্ট) দুপুরে কসবা উপজেলা পরিষদ অডিটরিয়ামে রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে মুশফিকুর রহমান বলেন, “তোমরা এসএসসি পাস করেছো। সামনে তোমাদের অনেক দূর যেতে হবে। মেধাকে কাজে লাগিয়ে ভালো ও নামকরা শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে হবে। অর্থের অভাবে যেন পড়াশোনা বন্ধ না হয়। শিক্ষাখাতে সরকারের সহায়তার পাশাপাশি রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনও তোমাদের পাশে রয়েছে।”

তিনি বলেন, “তোমরা শুধু মনোযোগ দিয়ে পড়াশোনা করো। অর্থ তোমাদের পেছনে ছুটবে। জীবনের গন্তব্যে তোমাদের পৌঁছাতে হবে। তোমাদের পাশে সরকার, রহমান ফাউন্ডেশন ও উপজেলা প্রশাসন রয়েছে।”

মুশফিকুর রহমান আরও বলেন, এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ভালো ফলাফল করা শিক্ষার্থীদের অভিনন্দন জানাই। আগামীতে যারা এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল করে জিপিএ-৫ অর্জন করবে, রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদেরও সংবর্ধনা দেওয়া হবে। শিক্ষার্থীরা প্রতিটি ধাপে ভালো ফলাফল করলে কসবা উপজেলার সুনাম বৃদ্ধি পাবে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “তোমাদের কেউ চিকিৎসক হবে, কেউ প্রকৌশলী হবে, কেউ শিক্ষক হবে। ভালো ফলাফলের মাধ্যমে বিদেশে উচ্চশিক্ষার সুযোগও পেতে পারো। তবে শুধু ভালো ফলাফল করলেই হবে না, ভালো মানুষও হতে হবে। মাদক থেকে দূরে থাকতে হবে। কারণ মাদক মানুষের জীবন ধ্বংস করে, কোনো সুফল বয়ে আনে না।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানজিল কবির, অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আল মামুন, কসবা থানার অফিসার ইনচার্জ আলী মোহাম্মদ রাশেদ, জেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী লায়ন নাজমুল হুদা খন্দকার, উপজেলা বিএনপির সহসভাপতি ইকলিল আযম, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদি হাসান রুবেল, পৌর বিএনপির সভাপতি শরীফুল ইসলাম ভূঁইয়া ও পৌর বিএনপির সাবেক সভাপতি আলী আশরাফসহ অনেকে।

রহমান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর মুফতি নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে কসবা উপজেলার এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৬২ জন শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়।

এর আগে সকালে সংসদ সদস্য মুশফিকুর রহমান কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন।

Facebook Comments Box

Posted ১:৪৫ অপরাহ্ণ | শনিবার, ২২ আগস্ট ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া