সোমবার ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

টাইগারদের ১৫৩ রানে আটকে দিলো যুক্তরাষ্ট্র

খেলাধুলা ডেস্ক   |   মঙ্গলবার, ২১ মে ২০২৪   |   প্রিন্ট   |   312 বার পঠিত

টাইগারদের ১৫৩ রানে আটকে দিলো যুক্তরাষ্ট্র

প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১৫৩ রানে আটকে দিল যুক্তরাষ্ট্র। আজ ২১ মে মঙ্গলবার হিউস্টনে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে এই রান তোলে টাইগাররা।

টস হেরে ব্যাট করতে নেমে ৫.১ ওভারে দলীয় ৩৪ রানে ফেরেন দুই ওপেনার লিটন কুমার দাস ও সৌম্য সরকার। ১৫ বল খেলে মাত্র ১৪ রান করে এলবিডব্লিউ হন লিটন দাস। সৌম্য করেন ১৩ বলে ২০ রান।

এরপর ক্রিস ছেড়ে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে আউট হয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি ১১ বলে মাত্র ৩ রান করে ফেরেন। শান্তর বিদায়ের পর রান আউটের শিকার হন সাকিব আল হাসান। তিনি ১২ বলে ৬ রান করে বিদায় নেন।

তবে তাওহীদ হৃদয় ও মাহমুদুল্লাহ রিয়াদের জুটিতে লড়াই করার মতো পুঁজি পায় বাংলাদেশ। মাহমুদুল্লাহ ২২ বলে ৩১ রানে আউট হলেও হৃদয় খেলেছেন ৪৭ বলে ৫৮ রানের ইনিংস। এ ছাড়া জাকের আলী ৫ বল খেলে ৯ রানে অপরাজিত ছিলেন।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৫:১১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ মে ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া