সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন

দুলাল মিয়া :   |   শনিবার, ০২ মে ২০২৬   |   প্রিন্ট   |   99 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন

তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে সারা দেশে একযোগে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’। আজ ২ এপ্রিল শনিবার বিকালে প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট থেকে ভার্চুয়ালি এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। এর পরপরই ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ মাঠে জেলা পর্যায়ের কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, সারাদেশে শিশু-কিশোরদের মধ্য থেকে প্রতিভা অন্বেষণে এই প্রতিযোগিতা শুরু হয়। এর মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ গড়ে তুলতে চায় সরকার। তিনি আরো বলেন, শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণে ১৯৭৬ সালে যাত্রা শুরু হয়েছিল নতুন কুঁড়ির। বাংলাদেশ টেলিভিশনের আশির দশকের জনপ্রিয় এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক প্রতিভা উঠে আসে শিল্প অঙ্গনে। বহু বছর পর সেই পরিচিত নাম আবার ফিরে এসেছে। তিনি বলেন, ১২ থেকে ১৪ বছর বয়সি শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ বাছাই এবং রাষ্ট্রীয়ভাবে তাদের বিকাশের সুযোগ তৈরি করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শরীফুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্যে রাখেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার শাহ্ মোঃ আব্দুর রউফ।

জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আক্তারের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন কুমার দে, জেলা বিএনপির সহ-সভাপতি এডঃ শফিকুল ইসলাম, সহ-সভাপতি মোমিনুল হক, জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি এডঃ তারিকুল ইসলাম খান রুমা, যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল হোসেন চপল,আলী আজম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন, জেলা ক্রীড়া অফিসার আল আমিন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলামসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন সেক্টরের প্রতিনিধিগণ এসময় উপস্থিত ছিলেন।

জানা গেছে, এ আয়োজনে ক্রিকেট, ফুটবল, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্টসহ মোট আটটি ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে। প্রতিযোগিতায় একজন খেলোয়াড় সর্বোচ্চ দুটি খেলায় অংশ নিতে পারবে। ব্রাহ্মণবাড়িয়া জেলার ৯টি উপজেলার ৯টি এবং ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১টিসহ মোট ১০টি দল বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহণ করবে।

Facebook Comments Box

Posted ২:১০ অপরাহ্ণ | শনিবার, ০২ মে ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া