শনিবার ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় অবৈধ পথে ভারতে পালাতে গিয়ে একজন আটক

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   131 বার পঠিত

কসবায় অবৈধ পথে ভারতে পালাতে গিয়ে একজন আটক

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় জহিরুল ইসলাম (৪৫) নামে আটক করেছে কাজিয়াতলি বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা। গতকাল ২৩ সেপ্টেম্বর সোমবার রাতে উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম সুতারমুড়া থেকে তাকে আটক করা হয়েছে। আটককৃত জহিরুল কুমিল্লা সদর উপজেলার ধর্মপুর এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে। পরে ওই রাতেই কুমিল্লা কতোয়ালী মডেল থানা পুলিশের নিকট তাকে সোপর্দ করা হয়েছে।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান সোমবার রাতে কসবা উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের কাজিয়াতলি বিওপি’র টহল দল অবৈধ পথে ভারতে পালানোর সময় জহিরুল ইসলামকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাসে সে কাজিয়াতলি সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে পালানোর চেষ্টার কথা স্বীকার করে। তার নাম পরিচয় জানতে চাইলে সে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দেয়। পরে খোঁজ নিয়ে জানা যায়, সে কুমিল্লা সদর উপজেলার ধর্মপুর এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে ও আওয়ামী লীগ সমর্থিত কুমিল্লা সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুলের চাচাতো ভাই। চেয়ারম্যানের ভাই হিসেবে সে অনেক অপকর্মে জড়িত ছিলো। সে কুমিল্লার চিহ্নিত একজন সন্ত্রাসী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের দমন-পীড়নে সক্রিয় ভূমিকা পালন করেছে। তার বিরুদ্ধে কুমিল্লা কতোয়ালী মডেল থানায় ৪টি মামলা রয়েছে।

Facebook Comments Box

Posted ৩:৫৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া