সোমবার ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

লরি-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   162 বার পঠিত

লরি-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে লরিট্রাক ও প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকারের চালক নিহত হয়েছে।

আজ ৩০ সেপ্টেম্বর সোমবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার বুধন্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. সাকিব মিয়া ঢাকা মহাখালী (ওয়াললেস গেইট) এলাকার গনি মিয়ার ছেলে।

ঘটনা সত্যতা নিশ্চিত করে খাটিয়াতা হাইওয়ে থানার ওসি মারগুব তৌহিদ জানান, সোমবার সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বুধন্তী মাদরাসার সামনে দ্রুতগতির একটি লরিট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে প্রাইভেটকারের চালক গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসলে কর্তব্যরত চিকিসৎক তাকে মৃত ঘোষণা করেন। মৃতের লাশ জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে রাখা আছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Posted ১১:১১ পূর্বাহ্ণ | সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া