সোমবার ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগর থেকে ৩৮ ভারতীয় মহিষ উদ্ধার

অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   178 বার পঠিত

বিজয়নগর থেকে ৩৮ ভারতীয় মহিষ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগরে ৩৮টি ভারতীয় মহিষ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ ৮ অক্টোবর মঙ্গলবার ভোররাতে উপজেলার চান্দুরা এলাকায় অভিযান পরিচালনা করে এই মহিষগুলো উদ্ধার করা হয়।

বিজিবি সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্ণেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে এ অভিযান পরিচালিত হয়।

বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকায় দুটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৩৮টি ভারতীয় মহিষ উদ্ধার করা হয়। এ সময় মহিষ পাচারকারীরা পালিয়ে যায়।

উদ্ধারকৃত মহিষের আনুমানিক মূল্য ৭৬ লাখ টাকা। এসব মহিষ আখাউড়া কাস্টমসে জমা দেওয়া হবে।

Facebook Comments Box

Posted ৪:১৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া