মঙ্গলবার ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে বিনামূল্যে চিকিৎসা সেবা-ওষুধ প্রদান

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   172 বার পঠিত

নাসিরনগরে বিনামূল্যে চিকিৎসা সেবা-ওষুধ প্রদান

নাসিরনগরে বে-সরকারি উন্নয়ন সংস্থা প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে দুইশতাধিক সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। আজ ৫ নভেম্বর মঙ্গলবার সকালে প্রশিকার স্বাস্থ্য কর্মসূচির আওতায় স্থানীয় প্রশিকার প্রশিক্ষণ মিলনায়তনে প্রশিকার সদস্য ও সুবিধা বঞ্চিত অসহায় দরিদ্র দুইশতাধিক মানুষকে চিকিৎসা সেবা ও ওষুধ দেয়া হয়।

প্রধান অতিথি হিসেবে দিনব্যাপী চিকিৎসা সেবার উদ্বোধন করেন প্রশিকার পরিচালক (মাইক্রোফিন্যান্স) এ.এস.এম বজলুল গণি বুলবুল।

প্রশিকার কেন্দ্রীয় উপ-পরিচালক মোঃ ইকবাল হোসেন খানের সভাপতিত্বে প্রশিকার বিভাগীয় ব্যবস্থাপক অনুপ কুমার সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রশিকার সিনিয়র সহকারী পরিচালক মোঃ আবদুল আওয়াল,সহকারী পরিচালক মোঃ মাহবুবুর রহমান, প্রশিকার স্বাস্থ্য বিভাগের সমন্বয়কারী মোঃ মহসীন, প্রশিকার মেডিকেল অফিসার ডাঃ ইফফাত আরা নওমি, সিটি হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ রাশেদুজ্জামান জয়, প্রশিকা নাসিরনগর উন্নয়ন এলাকার ব্যবস্থাপক বিমল দত্ত। ২ জন চিকিৎসকের নেতৃত্বে দিনব্যাপী চিকিৎসা সেবায় প্রায় দুইশতাধিক মানুষকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। এছাড়াও স্তন ক্যান্সার আছে কিনা এমন ১৪ জনকে পরীক্ষা করা হয়। এসময় প্রশিকার কর্মকর্তা, কর্মী, সদস্যবৃন্দসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে প্রশিকার পরিচালক এ.এস.এম বজলুল গণি বুলবুল জানান, প্রশিকা বাংলাদেশের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। ১৯৭৬ সাল থেকে বাংলাদেশের দরিদ্র মানুষের অবস্থার উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন নিরলসভাবে কাজ করে যাচ্ছে প্রশিকা। প্রশিকা সারাদেশে ঋণ কার্যক্রমের পাশাপাশি বন্যা পরিস্থিতিতে ত্রাণ বিতরন, চিকিৎসা ও খাদ্য সামগ্রী প্রদান, শীত বস্ত্র বিতরণ, স্যানিটেশন, বৃক্ষরোপন, বিনামূল্যে ওষুধ প্রদানসহ সামাজিক কার্যক্রম চালু রয়েছে।

Facebook Comments Box

Posted ১২:৪০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া