নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৯ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 120 বার পঠিত
নাসিরনগর উপজেলার বলভদ্র নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত (৪০) এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ ৯ নভেম্বর শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বড়িশ্বর ইউনিয়নের বলভদ্র নদীর ঢালা নামকক এলাকা থেকে ওই যুবকের লাশ উদ্ধার হয়।
জানা যায়, শনিবার দুপুরে বড়িশ্বর বলভদ্র নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত যুবকের মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী ৯৯৯ ফোন দিয়ে পুলিশকে জানান। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। মৃত ব্যক্তির পড়নে একটি প্যান্ট ছাড়া কিছুই ছিল নেই। আনুমানিক ৪/৫ দিন পূর্বে মারা গেছে বলে ধারণা করছে পুলিশ।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ার মর্গে প্রেরণ করা হয়। তিনি আরো বলেন, ওই ব্যক্তির লাশের পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে ফিঙ্গারপ্রিন্ট নিতে বলা হয়েছে।
Posted ১২:৫৮ অপরাহ্ণ | শনিবার, ০৯ নভেম্বর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah