মঙ্গলবার ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আবাসিক হোটেলে মিললো ঝুলন্ত মরদেহ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২০ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   107 বার পঠিত

আবাসিক হোটেলে মিললো ঝুলন্ত মরদেহ

আখাউড়া স্থলবন্দর এলাকায় যুবলীগ নেতার আবাসিক হোটেল থেকে তপন ঘোষ (৪৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৯ নভেম্বর মঙ্গলবার দুপুরে মরদেহ উদ্ধার করে পুলিশ।

তপন ঘোষ মুন্সিগঞ্জের শ্রীনগর থানার কবুতর খোলা গ্রামের দুলাল চন্দ্র ঘোষের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আখাউড়া দক্ষিণ ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. ইদন মিয়ার মালিকানাধীন স্থলবন্দর এলাকায় সীমান্ত আবাসিক হোটেলে ১৭ নভেম্বর একটি রুম ভাড়া নেয় তপন। মঙ্গলবার রাতে কোনো এক সময় হোটেলের সিলিং ফ্যানে রশি দিয়ে গলায় ফাঁস দেন তিনি। পরে সকালে হোটেল ম্যানেজার কোনো সাড়াশব্দ না পেয়ে জানালা দিয়ে ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে খবর দিলে পুলিশ মরদেহ থানায় নিয়ে যায়।

এ বিষয়ে আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) ছবির উদ্দিন বলেন, ময়নাতদন্তের মরদেহ জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য হোটেলের ম্যানেজারকে থানায় আনা হয়েছে।

Facebook Comments Box

Posted ৫:২০ পূর্বাহ্ণ | বুধবার, ২০ নভেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(577 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া