মঙ্গলবার ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির সম্মেলন কেন্দ্র করে উত্তেজনা

বাঞ্ছারামপুরে সড়কে গাছ ফেলে আগুন জ্বালিয়ে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২০ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   259 বার পঠিত

বাঞ্ছারামপুরে সড়কে গাছ ফেলে আগুন জ্বালিয়ে বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায় বিএনপির সম্মেলন ঘিরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। সম্মেলনের বিরোধিতা করে বিএনপির একাংশ সড়ক অবরোধ ও বিক্ষোভ করে। বিক্ষোভকারীরা বাঞ্ছারামপুর-হোমনা সড়কে গাছ ফেলে ও আগুন জ্বালিয়ে যান চলাচল ব্যাহত করেন।

আজ ২০ নভেম্বর বুধবার সকালে বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়নের কৃষ্ণনগর এলাকায় এ ঘটনা ঘটে। বিক্ষোভ চলাকালে বাঞ্ছারামপুর-হোমনা সড়কে একটি মাইক্রোবাস ভাঙচুরের ঘটনাও ঘটে।

অবরোধকারীদের দাবি, সম্মেলনে দলীয় শৃঙ্খলা উপেক্ষা করে আওয়ামী লীগের লোকজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে উপজেলা প্রশাসন সম্মেলন স্থলসহ আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করে। এস এম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ২১ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

জানা গেছে, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির একাংশের উদ্যোগে ওই মাঠে সম্মেলন আয়োজনের ঘোষণা দেওয়া হয়। তবে এ সিদ্ধান্তের বিরোধিতা করে বিএনপির আরেকটি অংশ সেখানে আলোচনা সভার আয়োজন করে। দুই পক্ষের মধ্যে বিরোধ চরমে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন কঠোর অবস্থান নেয়।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, কোনো প্রকার বিশৃঙ্খলা সহ্য করা হবে না। সবার প্রতি শান্তি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

বিএনপির এই অভ্যন্তরীণ বিরোধ কেবল স্থানীয় নয়, বরং এটি দলের কেন্দ্রীয় নেতাদের প্রতি আস্থার সংকটের প্রতিফলন বলেও অনেকে মনে করছেন।

Facebook Comments Box

Posted ৮:২৯ পূর্বাহ্ণ | বুধবার, ২০ নভেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া