বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়া স্থলবন্দরে স্ত্রীসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৪ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   110 বার পঠিত

আখাউড়া স্থলবন্দরে স্ত্রীসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার সময় স্ত্রীসহ আটক হয়েছেন চট্টগ্রাম বন্দর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা নান্টু কুমার কর (৩৪)। আজ ২৪ নভেম্বর রবিবার দুপুরে দায়িত্বরত বিজিবি-৬০ ব্যাটালিয়নের সদস্যরা স্থলবন্দর এলাকায় তাদেরকে আটক করে। বিকেলে বিজিবি’র ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল জাবের বিন জব্বারের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আটককৃত নান্টু কুমার কর চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার দৌলতপুর করপাড়ার সুচীন্দ্র করের ছেলে। শান্তা রানী (২৪) নান্টু কুমার করের স্ত্রী এবং একই এলাকার সঞ্জয় কুমার নাথের ছেলে। বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নান্টু কুমার কর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রাম বন্দরে ভাংচুর ও অগ্নিসংযোগ মামলার আসামী। তিনি স্ত্রী শান্তা রানী নাথকে নিয়ে আত্মগোপনে যেতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় তাদেরকে আটক করা হয়। তাদেরকে আখাউড়া থানায় সোপর্দ করা হবে।

Facebook Comments Box

Posted ২:৫৩ অপরাহ্ণ | রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(577 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া