নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | 149 বার পঠিত
আখাউড়ায় ২০২৪-২৫ মৌসুমের আমন ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। আজ ৩ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১২টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলা এলএসডি গোডাউনে ধান সংগ্রহ অভিযানের কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি।
কৃষক মো: আউয়াল কাছ থেকে তিন মেট্রিক টন ধান সংগ্রহের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত তালিকাভুক্ত ৬৮৮ জন কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রন কর্মকর্তা তাসলিমা বেগম, এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সাজেদুর রহমান।
আখাউড়া উপজেলা এলএসডি কর্মকর্তা মো: সাজেদুর রহমান জানান, এবার উপজেলায় ৩০১ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ৩৩ টাকায় প্রতি কেজি ধান সংগ্রহ করা হবে। একজন কৃষক ১২০ কেজি থেকে শুরু করে তিন মেট্রিক টন ধান দিতে পারবেন। আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত ধান সংগ্রহনের সময়সীমা বেঁধে দেয়া হয়েছে বলে তিনি জানান।
Posted ৮:৪৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah