নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | 118 বার পঠিত
আখাউড়ায় বিভিন্ন ক্যাটাগরিতে সফলতা অর্জনকারী তিন নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়েছে। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে আজ ৯ ডিসেম্বর সোমবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে তাদের হাতে সম্মানার সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরো আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভিন রুহি। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনীতিবিদ, সম্মাননাপ্রাপ্ত নারীদের পরিবারের সদস্যসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সম্মাননাপ্রাপ্ত নারীরা হলেন সাজেদা বেগম (সফল জননী), আকিলা বিনতে শহীদ (শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য) এবং রিপা আক্তা (নির্যাতনের বিভিষিকা মুছে নতুন জীবন শুরু)। অনুষ্ঠানে তিন সফল নারী তাদের জীবনের বিভিন্ন প্রতিকূলতা অতিক্রম করে সফলতা অর্জনের কথা তুলে ধরে বক্তব্য রাখেন। লক্ষ্য অর্জনে অদম্য ইচ্ছা শক্তি, মনোবল আর পরিবারের সহযোগিতার মাধ্যমে সফলতা অর্জনের কঠিন জীবনের গল্প বলেন পৌরশহরের দেবগ্রামের আলী আকবর চৌধুরীর সহধর্মিনী সফল জননী সাজেদা বেগম।
তিনি বলেন, সংসারে তার স্বামী একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। স্বামী দীর্ঘ দিন প্রবাসে ছিলেন। নানা প্রতিকূলতা সত্বেও ৬ ছেলে ও ২ মেয়েকে লেখাপড়া শিখিয়ে ভালো মানুষ হিসেবে গড়ে তুলার চেষ্টা করেছি। আমার ছেলে-মেয়েরা স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছে। শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সফল নারী আকিলা বিনতে শহীদ জানান, বাবা সামান্য সরকারী চাকুরীজীবী ছিলেন। পরিবারের সদস্য সংখ্যাও ছিল বেশি। বহু কষ্ট করে লেখাপড়া করেছেন। বিয়ের পরও পড়ালেখা অব্যাহত রেখে মাস্টার্স ডিগ্রী সম্পন্ন করে সরকারী প্রাইমারী স্কুলে শিক্ষকতা করছেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র মৎস্য কর্মকর্তা রওনক জাহান, সাজেদা বেগমের ছেলে ডাঃ কাওছার হোসেন চৌধুরী, অধ্যাপক আবু হানিফ, শাহআলম চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের হিসাব রক্ষক মোঃ আতাউর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার কফিল উদ্দিন মাহমুদ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দুপ্রক এর সভাপতি এস. এম. শাহজাদা খাদেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভিন রুহি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোঃ ইকবাল হোসেন ভূইয়া, ডাঃ লুৎফুর রহমান, আখাউড়া থানার সাব ইন্সপেক্টর মোঃ জয়নাল আবেদীন, আখাউড়া প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন লিটন, সাংবাদিক হান্নান খাদেম, সাংবাদিক জালাল হোসেন মামুন প্রমুখ।
Posted ৫:২৭ অপরাহ্ণ | সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah