বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ১২ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   212 বার পঠিত

বাঞ্ছারামপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে ১২ লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরের মেঘনা নদী থেকে অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগে ১২ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ ৯ ডিসেম্বর সোমবার দুপুরে উপজেলার মরিচাকান্দি সংলগ্ন মেঘনা নদী থেকে বালু উত্তোলনের অভিযোগে দুই জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। আটককৃতরা হলেন নরসিংদী সদর উপজেলার সুলতান বেপারীর ছেলে রিপন (৪৫), চাঁন মিয়ার ছেলে মোঃ এবাদুল্লাহ (৩৫)। এসময় তাদের কাছ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ছয় লক্ষ টাকা করে নগদ ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়। বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নজরুল ইসলাম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার সোনারামপুর ইউনিয়নের কানাইনগর গ্রাম সংলগ্ন মেঘনা নদী থেকে কয়েকদিন যাবৎ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছিল নরসিংদী উপজেলার রায়পুর উপজেলার কয়েকজন ব্যক্তি। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মোঃ নজরুল ইসলাম গতকাল দুপুর ১২টার দিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় দুইজনকে আটক করেন। পরে তাদের মাটি ব্যবস্থাপনা ও বালুমহল আইনের সংশোধিত ২০২৩ এর ১৫ ধারায় তাদের প্রত্যেককে ৬ লক্ষ টাকা করে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়।

বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নজরুল ইসলাম জানান, মেঘনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন করার অভিযোগে দুইজনকে আটক করা হয়। এদের মাটি ব্যবস্থাপনা ও বালুমহল আইনের সংশোধিত ২০২৩ এর ১৫ ধারায় ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৫:৩৬ অপরাহ্ণ | সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া