নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১১ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | 101 বার পঠিত
নোয়াখালী-ঢাকা পথে চলাচলকারী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেন ১১ জানুয়ারি শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় আসার পর একটি যন্ত্র (কাপলিং) ভেঙে যায়। মেরামত শেষে প্রায় ২০ মিনিট পর ট্রেনটি আখাউড়া রেলওয়ে স্টেশন ছেড়ে যায়।
উপকূল এক্সপ্রেস ট্রেনের সেবামূলক ফেসবুক গ্রুপ ও এর সাথে জড়িত একাধিক সদস্যের সাথে কথা বলে জানা গেছে, সকাল ৯টা ২০ মিনিটে ট্রেনটি আখাউড়া রেলওয়ে জংশনে যাত্রাবিরতি দেয়। এসময় সংশ্লিষ্টরা ‘ঠ’ ও ‘ড’ বগির মাঝের কাপলিং ভাঙা অবস্থায় দেখতে পান। খবর পেয়ে যান্ত্রিক বিভাগের লোকজন এসে এটি মেরামত করেন। পরে ৯টা ৪৩ মিনিটে আখাউড়া ছেড়ে যায়। সব মিলিয়ে ট্রেনটি এক ঘণ্টা পর যাত্রা করে।
Posted ১২:২৩ অপরাহ্ণ | শনিবার, ১১ জানুয়ারি ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah