নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | 230 বার পঠিত
বাঞ্ছারামপুর উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মো. জামাল মিয়ার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং গ্রেফতারের দাবিতে আজ ১৫ জানুয়ারি বুধবার বিকেলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা শ্রমিক দলের আয়োজনে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপজেলা বিএনপির ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে উপস্থিত নেতাকর্মীরা হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি করে হুঁশিয়ারি প্রদান করেন।
বক্তব্য রাখেন বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের সদস্য সচিব জিসান সরকার, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক ওমর ফারুক, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মনিরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এস এ শাওন, বাঞ্ছারামপুর পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইব্রাহিম সরকার, সাবেক সদস্য সচিব মনিরুল হাসান আব্দুল্লাহ প্রমুখ।
Posted ৪:০২ অপরাহ্ণ | বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah