বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   98 বার পঠিত

আখাউড়ায় সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময়

আখাউড়া পৌরসভায় নতুন করে হাটবাজার ইজারাসহ শহরের যানজট ও অপরিচ্ছন্নতা নিরসনে উদ্যোগ নেয়া হচ্ছে। দুপুরে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি এসব তথ্য জানান।

আজ ৩ ফেব্রুয়ারি সোমবার দুপুর ১২টায় পৌর সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় পৌরসভার নতুন বাজারহাট ইজারা দেয়াসহ পৌর শহরের যানজট ও অপরিচ্ছন্নতা নিরসনে সাংবাদিকদের নিকট পরামর্শ চেয়েছেন পৌর প্রশাসক। সভায় যানজট নিরশনে ব্যাটারি ও সিএনজি চালিত অটোরিক্সার যত্রতত্র চলাচল নিয়ন্ত্রণে নীতিমালা গ্রহনে কথা বলা হয়। রাস্তার উপর যেখানে সেখানে দোকান পাট, বাইক ও অটোরিক্সা পার্কিং নিয়ন্ত্রণে নির্ধারিত স্থান ব্যবহারের উপরও গুরুত্ব দেয়া হয়। শহরের বিভিন্ন এলাকা, পাড়া, মহল্লার রিকশা ভাড়া নির্ধারন করার বিষয়েও আলোচনা হয়। পৌরশহরের বর্জ ব্যবস্থাপনাকে আরো উন্নত করার কথা বলা হয়। প্রয়োজনে বাড়ি বাড়ি বর্জ সংগ্রহ কার্যক্রম করার প্রস্তাব দেয়া হয়। বর্জ ব্যবস্থাপনাকে সুশৃঙ্খল পর্যায়ে নিয়ে আসতে পারলে একটি স্বাস্থ্যকর, সুন্দর ও পরিচ্ছন্ন শহর হিসাবে গড়ে তুলা সম্ভব বলে অনেকেই মত প্রকাশ করেন। জনগণের জন্য সহনশীল রেখে পৌর শহরের বাজারহাট ইজারা দেয়ার কথা বলা হয়। শহরের বড় বাজারে সরকারী বাজার থাকা সত্যেও সড়ক বাজার এলাকায় অবস্থিত রেলওয়ের ভুমিতে ভাড়া দিয়ে বাজার পরিচালনার বিষয়টিও সভায় উপস্থাপন করা হয়।

মতবিনিময় সভায় পৌরসভার সহকারী প্রকৌশলী তানভীর হোসেন, উপ-সহকারী প্রকৌশলী ফয়সাল, আখাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুন্নবী ভুইয়া, টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মো: সাইফুল ইসলাম, সিনিয়র সাংবাদিক নাছির উদ্দিন, জুটন বনিক, আখাউড়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জালাল হোসেন মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৫:০৮ অপরাহ্ণ | সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(577 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া