বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ডেভিল হান্ট অভিযানে

ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   101 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় যুবলীগ নেতা গ্রেফতার

ডেভিল হান্ট অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলারআখাউড়ায় হানিফ মিয়া (৫০) নামে এক যুবলীগ নেতা গ্রেফতার হয়েছে। ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে বিস্ফোরক আইনে আখাউড়া থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত হানিফ মিয়া আখাউড়া উত্তর ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আখাউড়া উপজেলার রামধননগর গ্রামে তার বাড়ি।

পুলিশ জানায়, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টায় উপজেলার রামধননগর এলাকায় অভিযান পরিচালনা করে হানিফ মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতারকৃত হানিফ আখাউড়া থানার একটি বিস্ফোরক মামলার আসামী।

আখাউড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামীকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধী যেই হোক সবাইকে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

Facebook Comments Box

Posted ৬:০৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আখাউড়ায় ফল মেলা
(577 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া